Header Ads

 




এসএসসি পরীক্ষা ২০২১ এর ফল পুনঃনিরীক্ষণের শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২২

এসএসসি পরীক্ষা ২০২১ এর ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন শুরু হয়েছে। পরীক্ষার্থীরা আজ থেকে আগামী ৬ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে আবেদন করার সুযোগ পাবে। নির্ধারিত সময়ের পর আবেদন করার সুযোগ নেই। শুধুমাত্র  টেলিটক প্রি-পেইড সীম থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে। এবছর যেসকল বিষয়ে পরীক্ষার্থীরা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শুধুমাত্র সেসকল বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবে। 
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা  এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান এর স্বাক্ষরিত নোটিশ এর মাধ্যমে উক্ত বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
 

কোন মন্তব্য নেই

Please validate the captcha.

mrinalmsc. enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.